৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অদম্য নারী সম্মাননা পেলেন খোকসার কৃতি সন্তান মুর্শিদা খাতুন (হ্যাপি)

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধিঃ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুষ্টিয়ার খোকসার গর্ব, সংগ্রামী ও অনুকরণীয় নারী মুর্শিদা খাতুন (হ্যাপি) পেলেন অদম্য নারী সম্মাননা ২০২৫ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তার হাতে এ সম্মাননা তুলে দেন।

মুর্শিদা খাতুন (হ্যাপি) এই পুরস্কার অর্জনের মাধ্যমে শুধু তার নিজের নয়, সমগ্র খোকসার নাম উজ্জ্বল করেছেন। খোকসাবাসীর জন্য এটি এক অনন্য গৌরবের মুহূর্ত।

অনুষ্ঠানে আরও পাঁচজন বিশিষ্ট নারীকে সম্মাননা প্রদান করা হয়,যারা নিজেদের কর্মক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন। তারা হলেন অর্থনীতিতে অবদান: শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে সাফল্য: হালিমা বেগম, সফল জননী নারী: মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী: লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান: মো. মুহিন (মোহনা)সম্মাননা প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।মুর্শিদা খাতুনের এই অর্জনে খোকসার সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেছেন, এটি খোকসার জন্য এক বিরল সম্মান, যা ভবিষ্যতে আরও নারীদের অনুপ্রাণিত করবে।

এদিকে, মুর্শিদা খাতুন, সাংবাদিক মোঃ নুর আলম (পাপ্পু) কে জানান, এই সম্মান শুধু আমার নয়, এটি আমার পরিবার, সমাজ এবং খোকসার প্রতিটি মানুষের আমি চাই, খোকসার আরও মেয়েরা সামনে এগিয়ে আসুক এবং দেশের উন্নয়নে অবদান রাখুক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top