মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধিঃ
জমির সীমানা নিয়ে বিরোধের সংঘর্ষে আহত দুই জন, ভোলা চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়ন ২নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে এই ঘটনায় উক্ত ঘটনায় দুই জন আহত হয়ে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
চর মাদ্রাজ ২নং ওয়ার্ডে বাসিন্দা মোঃ ফজলুর রহমান (৬০) তাহার পাশের বাড়ির ছালাউদ্দিন চৌকিদার কাছ থেকে একবছরের জন্য জমি লিজ নিয়েছে, সালাউদ্দিন চৌকিদার জমি মেপে সিমানা নির্ধারণ করে দিলে ফজলুল রহমান ও তাহার ছেলে মোঃ রফিকুল ইসলাম সিমানা নির্ধারিত স্থানে পিলার দিতে গেলে পাশের জমির মালিক মোঃ জুয়েল চৌকিদার বাঁধা দেয়, এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়েল চৌকিদার তাহার হাতে থাকা কাস্তে দিয়ে রফিকুল ইসলামকে কোপ দেয় রফিকুল ইসলামের পিতা -মোঃ ফজলুর রহমান ছেলেকে বাঁচাতে গেলে তাকেও এলোপাথাড়ি কিল ঘুষি মেরে আহত করে।
অভিযুক্ত জুয়েল চৌকিদার এর বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি, মুঠো ফোনে কল করলে বন্ধ অবস্থায় পাওয়া যায়। আহতদের সাথে কথা বলে জানা যায় তাঁরা এই বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি আহত ফজলুর রহমান বলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ডাঃ রফিকুল ইসলাম এটার সুস্থ সমাধান করবে বলে তাদেরকে আশ্বাস দিয়েছেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি মুঠোফোনে কল করলে সেটি রিসিভ করেনি। এই খবর পড়ালেখা পর্যন্ত আহত মোহাম্মদ রফিকুল ইসলাম এখনো জ্ঞানহীন অবস্থায় আছেন।