৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ধর্ষন চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধিঃ 

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে শিশু (০৯) ধর্ষনের চেষ্টার অভিযোগে মুলঅভিযুক্তকে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। শুক্রবার (০৭ মার্চ) দিবাগত রাতে অভিযুক্তের নিজ বাড়ী থেকে বালিয়াকান্দি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

অভিযুক্ত জহুর মোল্লা (৬০) জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

জানা যায় উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে জহুর মোল্লা ৬ এপ্রিল সকাল ১১ টার সময় ৯ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টা করে। শিশুটির নানী জানান, আমার নাতী ২৭ ফেব্রুয়ারী আমার বাড়ীতে বেড়াতে আসে বৃহস্পতিবার সকালে প্রতিবেশী জহুর মোল্লা তাকে জোর করে মাঠের মধ্যে ঘাস ক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। শুক্রবার আমার নাতী আমাকে সব খুলে বললে আমি বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।

বালিয়াকান্দিতে থানায় ৮ মার্চ ভুক্তভোগীর তার নানী নাসরিন আক্তার বাদী হয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। বালিয়াকান্দি থানার মামলা নং – ২। শনিবার (০৮ মার্চ) সকালে আসামীকে রাজবাড়ী আদালতে প্রেরন করা হয়েছে এবং শিশুটিকে ডাক্তারী পরিক্ষার জন্য রাজবাড়ী হাসপাতালে পাঠানো হয়েছে। বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল্রা আল মামুন বলেন, ধর্ষন চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।ি

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top