মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
০৮ মার্চ ২০২৫ ইং বিশ্ব নারী দিবস উপলক্ষে ঘিওর উপজেলা প্রাশাসন কর্তৃক পালন করা হলো আন্তর্জাতিক নারী দিবস। এ সময় নুরজাহান আক্তার সাথী উপজেলা ভূমি কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয় এসময় আরো উপস্থিত ছিলেন ঘিওর থানা অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে নাজনীন আরা, কৃষি বিষয়ক কর্মকর্তা, আবুল হোসেন প্রধান শিক্ষক বড়টিয়া প্রাঃ বিঃ, জাকারিয়া ইসলাম ফিল্ড সুপারভাইজার কিশোর কিশোরী ক্লাব মানিকগঞ্জ, মোঃ শাওন হোসেন সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা ঘিওর প্রমুখ এসময় বক্তারা নারী কে এগিয়ে নিয়ে যাবার নানা পরামর্শ দেন।