৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেনাবাহিনীর অভিযানে আাগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেনাবাহিনীর অভিযানে ওয়ান শুটারগান ও হ্যান্ড গ্রেনেডসহ আটক – ১ প্রসঙ্গে?

শুক্রবার (০৭ মার্চ) দিবাগত রাত পৌনে ১টা থেকে ভোররাত পৌনে ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর ১৭ সদস্যের আভিযানিক টিমের নের্তৃত্ব দেন ( ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী) লেফটেন্যান্ট কর্ণেল মোঃ জয়নুল আবেদীন।

অভিযানে উপজেলার নারুয়া ইউনিয়নের বিশ্বাসপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ শামছুল বিশ্বাস (৪০)কে আটক করে। এসময় তার নিকট থেকে একটি ওয়ান শুটারগান ও ৪টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
আটককৃত শামছুল বিশ্বাস নারুয়া ইউনিয়নের বিশ্বাসপাড়া গ্রামের মোঃ সাদেক বিশ্বাসের ছেলে। উক্ত শামছুলকে আইনি কার্যক্রমের জন্য রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top