৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান

মোঃ সাজেল রানা, অনলাইন প্রতিনিধিঃ

ঢাকা, ০৮ মার্চ ২০২৫ (শনিবার): আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এ বছর ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ এর বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল, যারা তাদের একসাথে সংগ্রাম, উদ্দীপনা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশকে গৌরবিত করেছেন।

অন্যদিকে, বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনকারী নারীদের পুরস্কৃত করা হয়, যাদের মধ্যে রয়েছেন:
– অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শরীফা সুলতানা,
– শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে হালিমা বেগম,
– সফল জননী মেরিনা বেসরা,
– নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী লিপি বেগম, এবং
– সমাজ উন্নয়নে অবদানের জন্য মুহিন (মোহনা), যারা সবাই তাদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।

অনুষ্ঠানের শেষাংশে, নারী শক্তিকে উৎসর্গ করে একটি সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে নানা ধরনের সাংস্কৃতিক কর্মসূচি এবং পারফর্মেন্সের মাধ্যমে নারীদের অবদান এবং শক্তি উদযাপন করা হয়।

এ অনুষ্ঠানটি নারীদের সাফল্য ও সংগ্রামের মূল্যায়ন এবং তাদের প্রতি সম্মান জানাতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top