আনারুল ইসলাম রানা, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে” অধিকার,সমতা ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলার সরকারি বেসরকারি সংগঠনগুলো।এছাড়া বাল্য বিয়ে বন্ধে তারুন্যের উচ্ছাস মানবিক যুব সংগঠনের উদ্যোগে একটি মানব বন্ধন ও র্যালীর আয়োজন করেছে সংগঠনটি।
শনিবার ৮ মার্চ দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন ও র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে। এর পর জেলা প্রশাসক সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান। তারুণ্যের উচ্ছ্বাস যুব সংগঠন জীবন কুমার সেন,মিনহাজুল ইসলাম, ফ্রেন্ডশীপ প্রতিনিধি, ব্রাক প্রতিনিধি,উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ সহ শতাধিক কিশোরী ও নারী সদস্যগণ।
বক্তব্যে নারীর অধিকার সমতা ক্ষমতায়ন নিয়ে জোড়ালো আহবান তুলে ধর্ষকদের শাস্তি ও বাল্য বিয়ে বন্ধের দাবী জানান তারা।