৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ৯ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধিঃ

৮ বছরের শিশু ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৯ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মুলহোতা জহুর মোল্লাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনীপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

শুক্রবার (০৭ মার্চ) রাতে বালিয়াকান্দি থানা পুলিশ জামালপুর ইউনিয়নের ছাবনীপাড়া গ্রামের বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলা সুত্রে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনীপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে জহুর মোল্লা গত ৬ মার্চ সকাল ১১ টার সময় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে।
শিশুটির নানী বলেন, আমার নাতী গত ২৭ ফেব্রুয়ারী আমার বাড়ীতে বেড়াতে আসে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে প্রতিবেশী জহুর মোল্লা তাকে জোর করে মাঠের মধ্যে ঘাস ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। গত শুক্রবার আমার নাতী আমাকে সব খুলে বললে আমি বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করি। রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই শিশুর নানী বাদী হয়ে শুক্রবার মামলা দায়ের করেছেন। অভিযুক্ত জহুর মোল্যাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে আসামীকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে এবং শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজবাড়ী হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top