ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধিঃ
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই স্লোগান কে সামনে রেখে (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শনিবার সকাল ১০ টায় র্যালি শেষে ঝিকরগাছা উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিকের,সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,নারীদের কে সকল বাঁধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে এবং সকল কাজে জয়ী হতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:আব্দুর রশিদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউর রহমান জোয়ার্দার। এ ছাড়া ও অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি আখি খাতুন,রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দ,প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ও নারী উদ্দোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।