৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে বাবার সঙ্গে গরু ধোয়াতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

মোহাঃরকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বাবার সঙ্গে গরু ধোয়াতে গিয়ে পাগলা নদীতে ডুবে মারুফ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার পাগলা নদীর তর্তিপুর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর একতা মোড় এলাকার মাহিদুর রহমান বাদলের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মারুফের বাবা বাদল গরু ধোয়াতে নদীতে যান। বাবার সঙ্গে মারুফও সেখানে যায়। এক পর্যায়ে বাবার অজান্তে সে নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা অনুসন্ধানের পর তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top