৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা আটক-১

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

আন্তর্জাতিক নারী দিবসে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে বাইরুল ইসলাম( ৫৫)নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে  পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।শনিবার দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতায় একটি গম ক্ষেতে এ যৌন হয়রানির ঘটনা ঘটে ।

এ ঘটনায় স্থানীয়রা একই ইউনিয়নের সন্তোষপুর মসজিদপাড়ার মৃত কযেসউদ্দিনের ছেলে বাইরুল ইসলাম (৫৫) কে আটক করে গলায় জুতার মালা পড়িয়ে ও চুনকালি মাখিয়ে এলাকায় ঘোরানোর পর পুলিশের নিকট হস্তান্তর করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার( ভারপ্রাপ্ত) ওসি রইসউদ্দিন জানান,শিশুটিকে যৌন হয়রানির বিষয়ে আটক ওই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top