খাজা মঞ্জুর মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদকঃ
৮ মার্চ ২০২৫ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কতৃক আয়োজিত র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে সরাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা জান্নাত সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোশারফ হোসাইন। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জনাবা সিরাজুম মুনীরা কায়ছান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন মাষ্টার, ৭ নং সরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুল জব্বার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাবা বিউটি আক্তার, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জনাব মোঃ আনোয়ার হোসেন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব শরীফ উদ্দিন, কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব নূরুল আমিন মাষ্টার, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা ইরফান খান, রাহেলা বেগম প্রমুখসহ উপজেলার কয়েকজন নারী সংগঠক ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তরা তাদের বক্তব্যে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীর অগ্রযাত্রায় প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে ভূমিকা পালন করার আহ্বান জানান।