৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অবশেষে বুড়িমারী থেকে ঢাকায় চলবে ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন

মোঃ সাজেল রানা, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ

ঢাকা, ৯ মার্চ, ২০২৫ (রবিবার): বহু কল্পনা ও জল্পনা শেষে অবশেষে উত্তরের বুড়িমারী, পাটগ্রাম, বড়খাতা ও হাতীবান্ধার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশিত বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু হতে যাচ্ছে। আগামী ১০ মার্চ থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল শুরু করবে।

এ পর্যন্ত বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে চলাচল করছিল, তবে বুড়িমারীর মানুষের দীর্ঘদিনের দাবির পর রেল মন্ত্রণালয় তাদের দাবিকে গুরুত্ব দিয়ে বুড়িমারী থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে উত্তরবঙ্গের বাসিন্দারা এখন সহজেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন, যা তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল।

এ সিদ্ধান্তের পর স্থানীয় বাসিন্দারা উল্লাসিত হয়ে জানান, “এটি আমাদের জন্য একটি বড় সুখবর। দীর্ঘদিন ধরে আমরা এ ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এখন বুড়িমারী থেকে ঢাকায় যাওয়া আরও সহজ ও দ্রুত হবে।”

রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ মার্চ থেকে ট্রেনটি চালু করা হবে এবং এতে যাত্রীদের সুবিধার্থে ট্রেনের সময়সূচী ও নিরাপত্তা ব্যবস্থাও উন্নত করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top