৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শেরপুরে নকলার ৫ বছর বয়সী এক শিশু কে ধর্ষণ করেছে এক ধর্ষক বৃদ্ধা

মোঃ শেখ সাদী, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নকলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক চান মিয়া ওরেফ লছা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার মৃত. আবেদ আলীর পুত্র। শনিবার বিকেলে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিম ও অভিযুক্ত চান মিয়া মিয়া প্রতিবেশী দাদা-নাতনি সম্পর্ক।

স্থানীয়সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে চান মিয়া শিশু নাতনীকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে জনৈক সামছুল হকের ভুট্রা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করার উদ্যেশে কিছু কিনে খাওয়ার জন্য ২০ টাকা হাতে দেয়। এদিকে সংবাদ পরে শিশুটির মা ভুট্রা ক্ষেতে গিয়ে দেখে শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালাচ্ছেন চান মিয়া। তখন মেয়ে মাটিতে কাতরাচ্ছিলেন। পরে চান মিয়া এলাকার বিভিন্ন জনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিয়ে আপোষ মিমাংসার চেষ্ঠা করে ব্যার্থ হয়। শিশুটির মা পরিবারের লোকজনদের সাথে আলোচনা করলে শিশুর বাবা নকলা থানায় এসে লিখিত অভিযোগ করলে রাতেই চান মিয়া (লছা মিয়া) কে গ্রেফতার করেন পুলিশ। রোববার সকালে গ্রেফতারকৃত লছাকে আদালতে প্রেরন করলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আমরা সংবাদ পাই পাইস্কা এলাকায় একটি শিশুকে ধর্ষন করা হয়েছে। এ সংক্রান্তে থানায় মামলা রুজু হলে অভিযান করে রাতেই অভিযুক্ত ধর্ষক চান মিয়া (লছা মিয়া) কে গ্রেফতার করি এবং আজ (রোববার) আদালতে প্রেরণ করি। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর সদর হাপাতালে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top