৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

হোসেনপুর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি বিলুপ্ত

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দিনগত রাতে এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মৎস্যজীবী দল কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক রবিউল হক খান মিল্কী (শ্যামল)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কিশোরগঞ্জ জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী হোসেনপুর উপজেলা শাখার সভাপতি আল আমিন হোসেন ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন-আপনাদেরকে বারবার তাগিদ দেওয়ার পরেও ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি করতে ব্যর্থ হওয়ায় এবং জেলা নেতাদের সামনে দলীয় স্বার্থ পরিপন্থি বক্তব্য ও শৃঙ্খলা ভঙ্গের কারণে হোসেনপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটিটি বিলুপ্ত ঘোষণা করা হইল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top