৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কিশোরগঞ্জে পিকআপভ্যান চাপায় কলেজ ছাত্র নিহত

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক হৃদয় (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) সন্ধ্যার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত হৃদয় জেলার করিমগঞ্জ উপজেলার পশ্চিম নোয়াবাদ গ্রামের আবু বকরের ছেলে এবং করিমগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে কয়েকজন মিলে ব্যাটারিচালিত ইজিবাইক করে ঘুরতে বের হন হৃদয়। পথে উপজেলার আশনপুর ব্রিজ সংলগ্ন এলাকায় তাদের ইজিবাইকটিকে চাপা দেয় একটি পিকআপভ্যান। এতে গুরুতর আহত হন হৃদয়। উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হৃদয়কে ঢাকায় রেফার্ড করা হয়। সন্ধ্যার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top