৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

তনিয়া আক্তার, জাককানইবি প্রতিনিধিঃ

দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আজ রবিবার(৯ মার্চ) মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।রবিবার (৯ মার্চ) দুপুর ২:০০ টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীদের দাবী জানতে চাইলে শিক্ষার্থীরা জানান,দেশব্যাপী বর্তমান পরিস্থিতিতে নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে তাদের এই অবস্থান কর্মসূচি।নারীরা তাদের নিরাপত্তা পাচ্ছে না।নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের প্রতিটি নারী ও শিশু। প্রতিনিয়ত খবরের কাগজে ভাসছে ধর্ষণের খবর।অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপ নেই দেশের এই পরিস্থিতি নিয়ে। ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা হচ্ছে না। ফলে,ঘরে ঘরে জন্ম নিচ্ছে ধর্ষক।
শিক্ষার্থীদের দাবী,ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করা।

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, “রশি লাগলে রশি নে,ধর্ষকদের ফাঁসি দে।এই স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীরা ধর্ষকদের ফাঁসি নিশ্চিতের নিশ্চয়তার জোর দাবি জানাচ্ছেন।

দেশে ধর্ষণের মাত্রা বেড়ে যাওয়ার পেছনে দিল্লি থেকে নির্দেশনা আছে বলেও ধারণা করছেন শিক্ষার্থীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top