৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) বেলা পৌনে দুইটার দিকে শহরের চারমাথা কল্পনা ফিলিং স্টেশনের সামনে ঢাকা- বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন- সজল (৫০) ও তার স্ত্রী হোসনে আরা (৪৫)। সজল বগুড়া শহরের উত্তর কাটনারপাড়ার তোফাজ্জল হোসেন তোফার ছেলে। নিহতদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি মনোয়ারুজ্জামান। পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত হোসেনে আরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নার্স।

ডিউটি করার জন্য স্বামী সজলের সাথে মোটরসাইকেলযোগে হাইওয়ের উপর দিয়ে তিনমাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌছালে একটি কালো মাইক্রোর সাথে ধাক্কা লাগে। এতে তারা দুজনেই ছিটকে পড়ে। তখনই পেছনে থাকা দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সজল মারা যান। পরে তার স্ত্রীকে শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top