৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

তাড়াশে দুই অটোরিকশার সংঘর্ষে চালকের মৃত্যু, আহত ২

সোহাগ হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে দুই ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

রবিবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম আব্দুস সামাদ মন্ডল (৬০)। তিনি উপজেলার তালম ইউনিয়নের নামাসিলোট গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহত আব্দুস সামাদ মন্ডলকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top