কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার সকাল ১০:৩০ মিনিটের দিকে রাজুর “স” মিলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মোটরসাইকেল চালক আব্দুল ওহাব আলী (৪৯), পিতা- মৃত আবেদ আলী মন্ডল, গ্রাম- দুধরাজপুর, থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া, ও তার আরোহী মো: জামাল মন্ডল (৪৫), পিতা- মৃত গফুর মন্ডল, গ্রাম- মৈশাখোলা, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া মোটরসাইকেলযোগে শোমসপুর বাজারের রাজুর “স” মিলের সামনে মোটরসাইকেল ঘুরানোর সময় পেছন থেকে আসা আরেকটি দ্রুতগামী মোটরসাইকেল তাদেরকে ধাক্কা দেয়।
ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির চালক ছিলেন মো: শেখ সাইদুল ইসলাম সাইদ (৩২), পিতা- শেখ সিরাজুল ইসলাম, গ্রাম- উত্তর শ্যামপুর, ও তার সহযাত্রী মো: আবু বক্কার সিদ্দিক (১৮), পিতা- মো: আইয়ুব আলী, গ্রাম- গোপগ্রাম, উভয় থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া।
দুর্ঘটনায় চারজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ওই অংশে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে, তাই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।