৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পরশুরামে সোনালী লাইফের ম্যানেজার্স মিটিং ও ইফতার অনুষ্ঠিত

এম,এ,করিম ভুঁইয়া, পরশুরাম প্রতিনিধিঃ

সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড পরশুরাম মেট্রোতে ৯ (মার্চ) রবিবার বিকাল ৩ ঘটিকা থেকে পরশুরাম মেট্রোতে ম্যানেজার্স মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ ইউনূসের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফের সজীব এজেন্সির কর্ণধার ব্রাঞ্চ ম্যানেজার ও ইনচার্জ জনাব ইমাম হোসেন সজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোঃ জাহাঙ্গীর আলম ও ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ ইউনুস। এতে ২৫ জন ইউনিট ম্যানাজার ও তিনজন ব্রাঞ্চ ম্যানেজার উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে ব্রাঞ্চ ম্যানেজার ও ইনচার্জ জনাব ইমাম হোসেন সজীব বলেন চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে শতভাগ তথ্য প্রযুক্তি নির্ভর বীমা কোম্পানি। ফেব্রুয়ারি ২০২৫ মাসে ৩১,৩১,৮৮,ক্লেইম পরিশোধ করেছে। গ্রাহক সেবাই সোনালী লাইফের অঙ্গীকার। তিনি বলেন ৩ টি ক্যাটাগরীতে সোনালী লাইফ ৫ম এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড (5th Emerging Asia Insurance Award) অর্জন করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স!!

এছাড়াও বীমা খাতে অসামান্য অবদান রাখায় ২য় বারের মত আইসিসি ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড পেয়েছে চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

বিগত ৭ ফেব্রুয়ারী, ২০২৫ ইং তারিখে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উদ্যোগে ব্যাংককে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে সোনালী লাইফ এর পক্ষ থেকে মর্যাদাপূর্ণ এ পুরস্কার গ্রহণ করেন সোনালী লাইফের ম্যানেজার আহমেদ সারওয়ার জনি।
পুরষ্কার সমূহের মধ্যে রয়েছে- ১. বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ দ্যা ইয়ার, ২. বেস্ট রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, ৩. বেস্ট কাস্টমার অরিয়েন্টেড কোম্পানী পুরস্কার।

সোনালী লাইফের স্বপ্নদ্রষ্টা বিজিএমইর এর সাবেক সভাপতি মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস স্যারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইউনিট ম্যানাজার মোহাম্মদ আব্দুল করিম ভুঁইয়া।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top