৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

মোঃ সাজেল রানা, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ

আগামীকাল (১০ মার্চ, সোমবার) জাতীয় নাগরিক পার্টি (NCP) শহীদ পরিবারের সদস্য ও জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মানে একটি ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করবে। এই মাহফিলের উদ্দেশ্য হলো শহীদদের আত্মার শান্তি কামনা এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করা।

ইফতার ও দোয়া মাহফিলটি সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৪:০০ টায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের একান্ত উপস্থিতি কামনা করা হয়েছে। প্রতি শহীদ পরিবার থেকে সর্বোচ্চ দুজন এবং একজন আহত যোদ্ধা তার সাথে পরিবারের অন্য একজন সদস্য নিয়ে অংশগ্রহণ করতে পারবেন।

অতিরিক্ত শৃঙ্খলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে, তারা তাদের MIS কার্ডের কপি সঙ্গে নিয়ে আসবেন। কারণ অনুষ্ঠানে প্রবেশের সময় এই কার্ডের মাধ্যমে উপস্থিতি যাচাই করা হবে।

জাতীয় নাগরিক পার্টি এই ইফতার মাহফিলের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আহত যোদ্ধাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে চায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top