৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মোহরা সাংগঠনিক ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহরা সাংগঠনিক ইউনিট উত্তর, চট্টগ্রামের উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ (শুক্রবার) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-৮ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাসের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক ইউনিট সভাপতি মুনছুরুল হাসান জিয়া। তিনি বলেন, “জামায়াত ক্ষমতাকে লক্ষ্য করে রাজনীতি করে না। যদি করত, তাহলে দুইজন মন্ত্রীর গায়েও দুর্নীতির কাদা লাগত।

বাংলাদেশের ৬৪ জেলায় জামায়াতের কোনো মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার কিংবা চৌকিদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। যে মন্ত্রী দুপুরের খাবার নিজ বাসা থেকে নিয়ে আসতেন, সেই হলো জামায়াতের আদর্শিক নেতা।”

তিনি আরও বলেন, “জামায়াত রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করে। পক্ষান্তরে, যারা ক্ষমতার রাজনীতি করে, তারা রাষ্ট্রের সম্পদকে নিজেদের সম্পদ মনে করে। এখানেই জামায়াতের সঙ্গে তাদের পার্থক্য। জামায়াতকে যে অবস্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল, আল্লাহ তাকে তার বিপরীত জায়গায় এনে দাঁড় করিয়েছেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দগাঁও থানার সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ খান।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা সেক্রেটারি জনাব জসিম সরকার এবং থানা ও মহানগর শুরা সদস্য ও কর্ম পরিষদের নেতৃবৃন্দG

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top