৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

খোকসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপিত

নুর আলম পাপ্পু , খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

“দুর্যোগের পূর্ব প্রস্তুতি, বাঁচাতে প্রাণ ও সম্পদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১০ মার্চ ২০২৫ খ্রি.জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার প্রদিপ্ত রায় দিপনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগের পূর্ব প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন এবং জনগণকে দুর্যোগ মোকাবিলায় সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top