সোহাগ হোসেন, তাড়াশ প্রতিনিধিঃ
দেশব্যাপী চলমান নারী ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে তাড়াশ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পালন করছে তাড়াশ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
সোমবার বেলা ১১টায় তাড়াশ ডিগ্রী কলেজের মেইন গেইটের সামনে তাড়াশ প্রেস-ক্লাব চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল, তাড়াশ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে তাড়াশ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃমুনজিল হোসেন,সিনিয়র সহ-সভাপতি মোঃ রিফাত হাসান শিমুল ও সাধারণ সম্পাদক জেমস আসিফ,সাংগঠনিক সম্পাদক হাবিব খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।