৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন

রাশেদুল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সরিষাবাড়ীতে ১০ মার্চ ২০২৫ (সোমবার) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল। দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতন মূলক আলোচনা করেন সরিষাবাড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ চাঁদ মিয়া, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান, সরিষাবাড়ী ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম,উপজেলা প্রৌকশলী এলজিইডি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল এর সঞ্চালনায় আরও অনেকেই সচেতন মূলক আলোচনা করেন।

আলোচনা শেষে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা কিভাবে অগ্নিকান্ড রোধ থেকে রক্ষা পাওয়া যায় সে সম্পর্কে মহড়া প্রদর্শন করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top