৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পত্নীতলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত- ১

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় পিকাপ- মটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল করিম (২৫ ) নামের এক যুবক নিহত হয়েছে। ওই যুবক উপজেলার যোগীবাড়ি গ্রামের এনামুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায় সোমবার( ১০ মার্চ) সকালে আব্দুল করিম তার বন্ধুর সাথে মোটরসাইকেল যোগে নজিপুর -নওগাঁ সড়কের কাল্লাকাটি মোড় এলাকায় পৌঁছালে বেলা আনুমানিক ৯টার টার দিকে নওগাঁর দিক থেকে আসা দ্রুতগামী একটি মিনি-পিকআপ মোটরসাইকেলটিকে পেছনে সজোরে ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একটু পরেই আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন,তার সাথে থাকা পলাশ (২৫) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করেন

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত কর বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারাগেছে একজন একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে লাশের সুরতহাল রিপোর্ট করে পরিবারে কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ বা মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top