৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাবি প্রশাসনের সাথে যুক্তরাজ্যের অধ্যাপকদের মতবিনিময়

মোঃ সাজেল রানা, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১০ মার্চ ২০২৫:

আজ, সোমবার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনের সাথে যুক্তরাজ্যের বাথ ইউনিভার্সিটির এসোসিয়েট প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর জোসেফ ডিভাইন এবং ইকনোমিক্স এন্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার মাতিলদে মাইট্রট সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন। এই সাক্ষাতটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে, তাঁরা রাবি এবং বাথ ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা করেন। ভবিষ্যতে উক্ত বিষয়টি বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা গ্রহণের কথাও জানানো হয়।

মতবিনিময় সভায় রাবি প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর মুন্সী ইসরাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বৈঠকটি উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শক্তিশালী সম্পর্ক স্থাপনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top