৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পাশ্চাত্য সংস্কৃতি নয়; ধর্ষণরোধে শরিয়াই একমাত্র সমাধান, মাওলানা জাহিদুজ্জামান

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেছেন, পাশ্চাত্য সংস্কৃতি নয়; ধর্ষণরোধে আল্লাহপ্রদত্ত জীবনব্যবস্থাই একমাত্র সমাধান। ধর্ষণসহ সমাজের যাবতীয় অপরাধ নির্মূলে ইসলামী শরীয়া বাস্তবায়নের বিকল্প নেই। আজ ১০ মার্চ, বাদ জোহর বাইতুল মোকাররম উত্তরগেটে ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডের দাবি ও রূপান্তরকামী পুরুষকে “অদম্য নারী” পুরস্কার দিয়ে রাষ্ট্রীয়ভাবে নারীকে অবমাননার’ প্রতিবাদে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষীণের বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “ধর্ষণ এখন জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। এর জন্য মূলত নৈতিক অবক্ষয়, বিচারহীনতা ও বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা দায়ী। আমরা সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই— ইসলামি বিধান অনুযায়ী ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে, যেন সমাজে অন্যরা শিক্ষা নেয়!”

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে, সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বর ও সংগঠন বিভাগের সম্পাদক মুহাম্মাদ নাঈম উদ্দীনের যৌথ পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম,কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতিহ মুহাম্মাদ সুলাইমান,সহ প্রশিক্ষন বিভাগের সম্পাদক মাওলানা মোল্লা খালিদ সাইফুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা মীর আহমাদ উল্লাহ ফুয়াদ।

সমাবেশে বক্তারা বলেন, “একজন রূপান্তরকামী পুরুষকে ‘অদম্য নারী’ পুরস্কার দেওয়া প্রকৃত নারীদের প্রতি চরম অবমাননাকর। নারীর পরিচয় বিকৃত করার এই ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না।” তারা সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, “এ ধরনের পদক্ষেপ দেশের ইসলামী ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। আমরা পাশ্চাত্যের কোনো অসভ্য সংস্কৃতি গ্রহণ করব না!”

তারা বলেন, ২ হাজার শহীদের রক্তের বিনিময়ে দেশের মানুষ দিল্লির গোলামী থেকে মুক্ত হয়েছে পাশ্চাত্যের গোলামি করার জন্য নয়। এদেশে পাশ্চাত্য সভ্যতার আমদানী হবে শহীদদের রক্তের সাথে গাদ্দারি। বাংলার মানুষ তাদের স্বকীয়তা, ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী নীতি অনুযায়ী জীবন পরিচালনা করতে চায়। এদেশে কেউ পাশ্চাত্য এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে তাদের করুন পরিণতি হবে। বাংলার মা-বোনদের ইজ্জত রক্ষায় আমরা রাজপথে আছি, থাকবো। যদি সরকার আমাদের দাবি না মানে, তবে দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশ শেষে একটি মিছিল বাইতুল মোকাররম উত্তরগেট থেকে পল্টন মোড় প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব ঢাকা মহানগর দক্ষিণ বায়তুল মাল বিভাগের সম্পাদক মুহাম্মাদ জসিম উদ্দিন,অফিস বিভাগের সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম পাপন, প্রশিক্ষন বিভাগের সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজিব, সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মজলিসে আমেলার সদস্য মাওলানা নুরুল হুদা,মাওলানা রায়হান মাহমুদ, রাশেদুল ইসলাম ও সাইফুল ইসলাম লিটন প্রমূখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top