৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠান’কে জরিমানা

মিরসরাই প্রতিনিধিঃ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে মিরসরাই পৌরসদরে দুটি হোটেলের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৯ মার্চ) দুপুরে মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে আলিফ হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং মদিনা হোটেলে এন্ড রেস্টুরেন্টের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া মূল্য তালিকা হালনাগাদ না থাকার অপরাধে দুটি মুদি দোকানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, রোজার প্রথমদিন থেকে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় বাজারগুলোতে ধারাবাহিকভাবে অভিযান চলছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top