মোঃ রহিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
“ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল। আজ তারা একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে, যেখানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের শীর্ষ নেতারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি…”
“আজ নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের উদ্যোগে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নেন জেলা ছাত্রদলের আহ্বায়ক (ইউসুফ রাজা), জেলা ছাত্রদলের সদস্য সচিব (সাদ্দাম হোসেনসহ) বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।”
এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক (ইউসুফ রাজা) বলেন:
আমরা চাই, দেশে আর কোনো নারী নির্যাতনের শিকার না হন। ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
এ সময় জেলা ছাত্রদলের সদস্য সচিব (সাদ্দাম হোসেন) বলেন বর্তমান আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করতে হবে
অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করে চলবে।
“বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আন্তে হবে।
“নেতাকর্মীরা হুঁশিয়ারি দেন, যদি ধর্ষণের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
“নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের এই প্রতিবাদ কর্মসূচি কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।