আজ (১০ মার্চ ২০২৫) ফেনী সদরের দক্ষিণ লেমুয়ায় কালিদাস পাহালিয়া নদী সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার, ফেনী সদর ও সহকারী কমিশনার (ভূমি), ফেনী সদর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
বর্ণিত অভিযানে ৪ জন ব্যক্তিকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ*ণ্ড প্রদান করা হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম ও সা*জার পরিমাণ :
১) মো: খুরশীদ আলম, পিতা- মো: ফারুক আহং, দেলোয়ার হোসেন মেম্বারের বাড়ী, ওয়ার্ড- ০৬, লেমুয়া, ফেনী সদর, ফেনী
সাজা: ৩ মাসের বিনাশ্রম কারাদ*ন্ড
২) মনজুর আলম, পিতা- আবু তাহের, দক্ষিণ লেমুয়া, ফেনী সদর, ফেনী
সাজা: ৩ মাসের বিনাশ্রম কারাদ*ণ্ড
৩) মোহাম্মদ সেলিম, পিতা: হাফেজ উল্লাহ,নূর ইসলাম সওদাগর বাড়ি,লেমুয়া
সাজা: ১৫ দিনের বিনাশ্রম কারাদ*ণ্ড
৪) নূর হোসেন রুবেল, পিতা: নুরুল আলম, উত্তর গোবিন্দপুর,ফেনী সদর।
সাজা: ১৫ দিনের কারাদ*ন্ড।