৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সন্ত্রাস দমনে বিলাইছড়ি ও পার্শ্ববর্তী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সফল অভিযান পরিচালনা

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ

ঢাকা, ১০ মার্চ ২০২৫ (সোমবার):

গত ২৪ ফেব্রুয়ারি হতে ০৯ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত বিলাইছড়ি উপজেলার অন্তর্গত দুর্গম পাহাড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উক্ত অভিযানে সেনাবাহিনী কর্তৃক সার্বক্ষণিক নজরদারি ও সর্বত্র প্রভাব বিস্তারের ফলে কেএনএ সহ অন্যান্য সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো লোকালয় ত্যাগ করতে বাধ্য হয়েছে।

সেনাবাহিনীর এই সফল অভিযানটি সন্ত্রাসীদের একাধিক অস্ত্রের অবস্থান, গুপ্তাশ্রয় এবং আস্তানা চিহ্নিত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর ফলে কেএনএ ও অন্যান্য সন্ত্রাসী দলগুলো আরও কোনোঠাসা হয়ে পড়েছে, ফলে স্থানীয় জনগণ ব্যাপক নিরাপত্তা অনুভব করছেন।

অভিযান শেষে, সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকার কারণে সেনাবাহিনীর টহল দল তাদের স্ব স্ব ক্যাম্পে প্রত্যাবর্তন করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং এই ধরনের অভিযান দেশ ও জনগণের নিরাপত্তার জন্য ধারাবাহিকভাবে চলমান থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top