সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধিঃ
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ১০ই মার্চ ২০২৫ ইং তারিখে মোহনগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচীতে মোহনগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব বক্তব্য রাখেন এবং নারীদের নিরাপত্তা নিয়ে ছাত্রদলের সকলকে সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস বিনির্মানে কাজ করবে সরকারি কলেজ ছাত্রদল আশ্বাস প্রধান করেন।
এছাড়াও দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী নারীদের সাথে ঘটা নানারকম ন্যাক্কারজনক কর্মকান্ড নিয়ে বিক্ষোভ প্রকাশ করে ও নারী নিরাপত্তা এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব কিরণ খা ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান জকি সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।