৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গণমানুষের নেতা জাকারিয়া পিন্টু

ঈশ্বরদী প্রতিনিধিঃ

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি ও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদ্য কারামুক্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় শহরের রেলগেটস্থ জাকারিয়া এন্টারপ্রাইজে নবনির্বাচিতদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শিল্প ও বণিক সমিতির নেতাদের উদ্দেশ্যে জাকারিয়া পিন্টু বলেন, যে কোন প্রয়োজনে এবং সকল প্রকার সহযোগিতা দিতে আমি সবসময় প্রস্তুত। বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার পাশাপাশি ঈদের বাজারে যেসব মা ও বোনেরা আসবে তাদেরও সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই নিরাপত্তাদানের জন্য যদি লোকবল প্রয়োজন হয় তাহলে স্বেচ্ছাসেবক হিসেবে আমরা এই সহযোগিতা দিতেও প্রস্তুত রয়েছি। কমিটির নেতাদের ধৈয্যশীল হয়ে বুদ্ধিমত্তার সাথে বাজারের সমস্যার সমাধানের আহব্বান জানিয়ে পিন্টু বলেন, বাজারের সিসি ক্যামেরাগুলো সচল আছে কিনা দেখতে হবে। যদি কোথায়ও লিকেজ থাকে তাহলে আমি আর্থিকভাবেও সহযোগিতা করব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top