৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় পরিচয়পত্র পরিষেবা অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধিঃ

নাগরিকের জাতীয় পরিচয়পত্র পরিষেবা নির্বাচন কমিশন থেকে অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। আজ বেলা ১১ টা থকে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের ব্যানারে জেলা নির্বাচন অফিসের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচীতে জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাচন অফিসার কায়সার মোহাম্মাদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিগণ অংশ নেয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ২০০৭-২০০৮ সালে নাগরিকের ছবিসহ ভোটার তালিকা ও ডাটাবেজ তৈরি এবং পরবর্তীতে ওই ডাটাবেজের ভিত্তিতেই জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হয়। নির্বাচন কমিশন, সেনাবাহিনী এবং আই ডি ই এ টু প্রকল্পের আওতায় প্রায় তিন হাজার জনবল এর সাথে সরাসরি যুক্ত। অথচ হঠাৎকরেই এনআইডি পরিষেবা স্থানান্তরের অপচেষ্টা চালানো হচ্ছে। এতে ভোটার তালিকা বিশুদ্ধতা হুমকির মুখে পরবে ও গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। তাই নাগরিককে ভোগান্তির হাত থেকে রক্ষায় এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে দাবি করেন বক্তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top