লালন, ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীর সাড়া ইউনিয়নের আরামবাড়িয়া আসনায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের মধ্যে সরকারী অনুদানের টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাশ।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে তাদের বাড়ি গিয়ে প্রত্যেক পরিবারকে ২৭ হাজার টাকার চেক তুলে দেন।এবং নিহত গৃববধূর পরিবারকে অতিরিক্ত ২৫ হাজার টাকার চেক হাতে তুলে দেন ইউএনও।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার তার কার্যালয়ে আজ দুপুরে পাকশীতে পানিতে ডুবে নিহত পরিবারের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন।