৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে হোসেনপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে হাসপাতাল হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: তানভীর হাসান জিকোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ফরিদ -আল- সোহান। এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস,উপজেলা শিক্ষা অফিসার মো. নূরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. ইয়াসিন হাসিব খান, ডা. তাহমিনা আফরিন লিপু,ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার মো. খায়রুল ইসলাম,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীগণ। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো বলেন, আগামী ১৫ মার্চ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ১৪৪ টি ক্যাম্প এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি ক্যাম্প স্থাপন করে ৬ থেকে ১১মাস বয়সী ৩ হাজার ৬৫০ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৯ হাজার ১১০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে ক্যাম্পে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওনোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ করেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top