৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কাঠালিয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আ: রহিম, কাঠালিয়া প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় রমজান ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাঠালিয়া সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

আজ ১৩ মার্চ দুপুরে অভিযান পরিচালনা করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম।

অভিযানে ইফতারি সামগ্রী, শসা, লেবু, সবজি, মাছ, মাংস, ভোজ্যতেলসহ নিত্য পণ্যের ওপর বাজার তদারকি
অভিযানে পণ্য ক্রয়ের ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। মূল্য তালিকা প্রদর্শন ও পাকা ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৩ টি দোকানকে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম জানান-এ অভিযান পুরো রমাজান মাস জুড়েই অব্যাহত থাকবে এবং ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখার জন্য বলা হয়েছে।

অভিযানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আনসার ভিডিপি’র সদস্যরা সাথে ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top