৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সজিব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল চারটার দিকে শহরের চারমাথা এলাকায় শরিফ পাম্পের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতের নাম আশরাফুল আলম জাফর(৪২)। তিনি রাজশাহীর চারঘাটের ঝিকরা এলাকার বাসিন্দা এবং তিনি বসুন্ধরা গ্রুপের বগুড়া জোনে মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনোয়ারুজ্জামান।

পুলিশের এই কর্মকর্তা জানান, আশরাফুল ইসলাম মোটরসাইকেলযোগে( বগুড়া হ-১৭-৫৪০৮) চারমাথা থেকে তিনমাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শরিফ পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় পিছনে থেকে একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি আরও জানান আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top