নূর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া)প্রতিনিধিঃ
সংবাদপত্র বিক্রিকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে মারধরের ঘটনা ঘটেছে কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে। এতে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার ১৩ মার্চ সকাল ৮:৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ ইকবাল হোসেন (৬০), পিতা- মৃত জহির উদ্দিন মোল্লা, গ্রাম- খোকসা থানাপাড়া, থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া।
প্রত্যক্ষদর্শীদের মতে, দীর্ঘদিন ধরে খোকসা বাসস্ট্যান্ডে সংবাদপত্র বিক্রি করে আসছিলেন ইকবাল হোসেন। আজ সকালে বিক্রির সময় তার সঙ্গে বিবাদে জড়ান দুই ব্যক্তি—(১) সুলতান হোসেন (৪০), গ্রাম- খোকসা খলিফাপাড়া ও (২) ঝন্টু (৫০), গ্রাম- মালিগ্রাম, উভয়ের থানা খোকসা, জেলা কুষ্টিয়া।
কথাকাটাকাটির একপর্যায়ে সুলতান ও ঝন্টু মিলে ইকবাল হোসেনের মাথায় আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে ভর্তি করেন।
খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।