৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সেনাপ্রধানের সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোঃ সাজেল রানা, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ 

ঢাকা, ১৩ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার): চীনের মান্যবর রাষ্ট্রদূত Mr. Yao Wen এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনা সদরে সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে, উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে বাংলাদেশ-চীন যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়।

পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও, দুই দেশের সামরিক সম্পর্ক আরও গভীর করার জন্য বিভিন্ন উদ্যোগ এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও, দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য অন্যান্য সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক দিকেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

এটি ছিল একটি ফলপ্রসূ ও দৃষ্টিনন্দন সাক্ষাৎ, যা সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সম্প্রসারণ করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top