৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শেরপুরে জেলা প্রসাশন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে গাছ সুরক্ষা বা পেরেক অপসারণ কর্মসূচি পালন করা হয়েছে

মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি উদ্যানের বিভিন্ন গাছে পেরেক দিয়ে সাইনবোর্ড বিলবোর্ড সহ বিভিন্ন প্রচারণা বোর্ডের পেরেক অপসারণ উদ্বোধন করা হয়।

এই পেরেক অপসারণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনম আব্দুল ওয়াদুদ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান। এ সময় তিনি বলেন,জেলার বিভিন্ন স্থানের বিভিন্ন গাছপালা যেখানে পেরেক রয়েছে সেসব গাছের পেরেক উচ্ছেদ করে গাছ তথা পরিবেশ রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।আগামী দিনে কেউ যেন নতুন করে কোন গাছে পেরেক লাগাতে না পারে সে বিষয়েও সকলকেই সজাগ থাকতে হবে এবং এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে।

এ সময় বিশেষ অতিথি ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক )হাফিজি জেসমিন ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ )মোঃ মিজানুর রহমান ভূঁইয়া।

এর সময় বন বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে বিএনপি নেতা আব্দুল আউয়াল, চৌধুরী জামাত নেতা আব্দুল বাতেন, বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়ার্ল্ড লাইফ বিভাগের রেঞ্জার আব্দুল্লাহ আলামিন সহ রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট এর স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top