রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোঃ মুন্না শেখ (২৩) নামে একজন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ ঘাট থানার শামসু মাষ্টার পাড়ার মোঃ ওহাব শেখের ছেলে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত পৌনে ৮টার সময় গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া টার্মিনালের মাঝে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, রাজবাড়ী পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীনের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড ক্রাইম) শরীফ আল রাজীবের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া টার্মিনালের মাঝে ফাঁকা জায়গা থেকে মোঃ মুন্না শেখকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকালে তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।