৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সতর্কীকরণ বার্তা দিলেন নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক

হুমায়ূন কবীর, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধিঃ

আজ পবিত্র জুম্মার নামাজের পূর্বে নবীনগর এস আর জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের মাধ্যমে নবীনগরের সর্বস্তরের জনসাধারণের প্রতি জন সচেতনতা মূলক বক্তব্য রাখেন।

পবিত্র রমজান মাস উপলক্ষে সমাজের সর্বস্তরের মানুষের এ মাসে অনেক ব্যয় হয়, তাতে করে চোর ছিনতাইকারী, ডাকাতের উপদ্রব বেড়ে যায়,, বিশেষ করে নবীনগরে যারা গ্রাম অঞ্চল থেকে ছেলেদের বিদেশ থেকে পাঠানো ব্যাংক থেকে টাকা ওঠাতে আসেন, চোর ছিনতাইকারীরা তাদেরই টার্গেট করেন।
বয়োবৃদ্ধ মুরুব্বীরা তারা যেন টাকা উঠানোর সময় সর্বোচ্চ সতর্ক থাকেন এবং টাকা বহনের জন্য ভালো ব্যাগ, অথবা সাথে নিকট আত্মীয় কাউকে নিয়ে আসেন যদি টাকার অংক বেশি হয়, তাহলে যেন ওসি সাহেবকে সহযোগিতা করার জন্য স্মরণ করেন ওসি সাহেব নিজ দায়িত্বে টাকা এবং টাকার মালিকসহ নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন।
এমন আশ্বস্ত করলেন অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,, পাশাপাশি নবীনগরের মানুষের যেকোনো সমস্যায় উনার সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top