৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

সজিব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় পারভেজ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে ঢাকা জেলার দক্ষিণখান থানার ময়নারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকারপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. হিরু (২৫) এবং একই এলাকার মানিকের ছেলে মো. নিশাদ (২০)। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। পুলিশের এই কর্মকর্তা জানান, গত ৩ মার্চ শাহজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকারপাড়ায় পূর্ব বিরোধের জেরে মালতিনগর নতুনপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে রাজমিস্ত্রী পারভেজ (২১) ও তার বন্ধু আতিকুলের ওপর হামলা চালায় আসামিরা।

তারা ধারালো চাকু দিয়ে পারভেজের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ মারা যান। এ ঘটনায় নিহতের বাবা পরেরদিন থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। তিনি আরও জানান গ্রেপ্তারের পর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top