৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে দেওয়াল চাপা পড়ে দুই নির্মান শ্রমিক নিহত, আহত ৩

মো. সোহাগ হোসেন, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে ড্রেন নির্মানকাজ করার সময় ধসে পড়া দেওয়ালের নিচে চাপা পড়ে দুই নির্মান শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩ জন।

শনিবার সকাল দশটার দিকে পৌর শহরের সাহেদনগড় ব্যাপারিপাড়ায় এই ঘটনাটি ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির জানান, শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের সাহেদনগড় ব্যাপারিপাড়া এলাকায় ড্রেন নির্মানের জন্য খননকাজ করছিল পাঁচ শ্রমিক। এসময় পার্শ্ববর্তী একটি বাড়ির দেওয়াল ধ্বসে পড়লে চাপা পড়ে পাচজনই। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও একটি ক্লিনিকে প্রেরন করে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ জেনারেল হাসপাতালে নেওয়া হলে এক শ্রমিককে মৃত ঘোষনা করে চিকিৎসক। এছাড়া মেডিনোভা হাসপাতালে এক শ্রমিককে মৃত ঘোষনা করা হয়। নিহতদের মধ্যে একজনের মরদেহ হাসপাতাল মর্গে ও অন্যজনের মরহেদ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top