৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে দুই স্কুল ছাত্রীকে উত্ত্যক্তকারীকে স্থানীয়দের গণপিটুনি

আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধিঃ

মিরসরাইয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে। গণপিটুনির শিকার ব্যক্তির নাম কবির আহম্মদ (৪০)। তিনি উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের বাসিন্দা। শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে মিরসরাই পৌর সদরের মিরসরাই কলেজ গেট এলাকায় এই গণপিটুনির ঘটনা ঘটে।

জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ দুই ছাত্রী ও তার সহপাঠীদের নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রতিদিন তাদের পেছন পেছন গিয়ে তাদের উত্ত্যক্ত করতেন অভিযুক্ত কবির আহম্মদ। দিনের পর দিন উত্ত্যক্তের পরিমাণ বাড়তে থাকে। ছাত্রীরা বিষয়টি তাদের বাবাকে জানায়। প্রতিদিনের মতো শনিবার সকালে তারা প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে অভিযুক্ত যুবক তাদের পিছু নেন এবং উত্ত্যক্ত করা শুরু করেন।

এ সময় ছাত্রীর বাবা ও স্থানীয়রা হাতেনাতে ধরে স্থানীয়দের সাথে নিয়ে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুর মোহাম্মদ জানান, কবির আহম্মদ নামে একজন গণপিটুনি খেয়ে পুরো শরীরে আঘাত নিয়ে হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো নয়।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ইভ টিজিংয়ের দায়ে কলেজ রোড এলাকায় একজনকে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। ছাত্রীর পরিবার ও স্থানীয়রা বিষয়টি সমাধান করবে বলে তাকে হাসপাতালে পাঠায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top