৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার সাংবাদিক গ্রেপ্তার

লালন, ঈশ্বরদী প্রতিনিধিঃ

এক ব্যবসায়ীকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে পাবনা পৌর এলাকার রাধানগর ময়দান পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোবারক বিশ্বাস ময়দান পাড়ার মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে এবং এটিএন বাংলা ও দৈনিক খবরপত্রের পাবনা প্রতিনিধি। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, প্রতারণা ও মারধরসহ নানা অভিযোগে ৫টি মামলা রয়েছে। এনিয়ে ৬টি মামলার আসামি হলেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি পাবনার কোমরপুরের তামান্ন এন্টারপ্রাইজের মালিক তোফাজুল বিশ্বাসকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে বিপুল অংকের টাকা দাবি করেন। দিতে অস্বীকার করলে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকিও দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, তার বিরুদ্ধে আমরা একটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। সেই অভিযোগে তার নিজ বাসা থেকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।

পাবনায় কর্মরত একাধিক সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরম উশৃঙ্খল ও বিতর্কিত হওয়ায় পাবনার মূলধারার সকল সাংবাদিকদের সঙ্গে তারা কোনো সম্পর্ক নেই। আপন ভাইকে বাসা থেকে বের করে জমি দখল থেকে শুরু করে নানা অনিয়মের সর্গ রাজ্জ গড়ে তুলেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top