৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে ৮ বছরের শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের গকুন্ডার কাশিনাথ ঝাড়গ্রাম এলাকায় ৮ বছরের শিশুকে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টায় মেহের আলী (৫৫) নামের এক যুবক কে আটক করেছে লালমনিরহাট ধানা পুলিশ।

রবিবার (১৬ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিনাথ ঝাড়গ্রাম এলাকার তামাক ক্ষেতে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে শিশু ধর্ষণের চেষ্টাকারী একই এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে।

সকালে বেলা ঝাড়গ্রাম এলাকার ৮ বছরের শিশুটি আলু তোলার জন্য আলু ক্ষেতে যাওয়ার সময় তার একা যাওয়ার খবরে আগে থেকে জানতে পেরে মেহের আলী পাঁশের তামাক ক্ষেতে ওৎ পেতে থাকে।শিশুটি কে একা পেয়ে তামাক ক্ষেত থেকে বেড়িয়ে ১০ টাকার লোভ দেখায়। এক পর্যায়ে শিশুটি রাজি না হলে তাকে খারাপ উদ্দেশ্য জোর করে পাঁশের তামাক ক্ষেতে টেনে হেঁচড়ে নিয়ে যেতে চায় মেহের আলী।

এদিকে উপায়য়ান্ত না দেখে শিশুটি স্ব-জোরে চিৎকারে চেচামেচিতে পাঁশের লোকজন ছুটে এসে আট বছরের শিশু আয়শা কে উদ্ধার করে।

একপর্যায়ে এলাকাবাসী খবর জানতে পেরে ধর্ষনের চেষ্টাকারী মেহের আলীকে গাছের সাথে বেঁধে রাখে। পরে জনতা পুলিশ কে সংবাদ দিলে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মেহের আলীকে থানায় নিয়ে আসেন।

সৃষ্ট ঘটনায় লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূর-নবী”র সঙ্গে মুঠোফোন আলোচনা হলে তিনি আমার বাংলাদেশ সাংবাদিক রবিউল ইসলাম বাবুল কে বলেন ৮ বছরের শিশু ধর্ষণের চেষ্টায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুুস্তি চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top